Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালে ভাঙা হল মসজিদ, ছড়াচ্ছে অশান্তি, সীমান্ত বন্ধ করল ভারত

নেপালে ভাঙা হল মসজিদ, ছড়াচ্ছে অশান্তি, সীমান্ত বন্ধ করল ভারত

Online Desk জানুয়ারি 6, 2026
nepal-edd.jpg

ওঙ্কার ডেস্ক: ফের অশান্ত নেপাল। একটি মসজিদ ভেঙে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দেশটির পারসা জেলার বীরগঞ্জ শহরে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় মানুষজন। যার ফলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ধর্মীয় স্থাপনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় এই বিক্ষোভ। সেই বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। পারসা জেলা প্রশাসন ইতিমধ্যে বিহারের রক্সৌল সীমান্তবর্তী বীরগঞ্জ শহরে কারফিউ জারি করেছে।

পড়শি দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে সীমান্ত সিল করেছে ভারত। কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ঠিক কী ঘটেছে নেপালে? নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে, ধানুশা জেলার কমলা পুরসভার সাখুয়া মারান এলাকায় একদল লোক একটি মসজিদে ভাঙচুর করেছে। সেই ভাঙচুরের একটি ভিডিও শীঘ্রই সমাজ মাধ্যমে ভাইরাল হয়। যার পর সমাজ মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ মূলক বিষয়বস্তু ছড়িয়ে পড়তে থাকে। ধানুশা জেলায় মসজিদ ভাঙার প্রতিবাদে রবিবার সকালে বীরগঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ। এক পুলিশ কর্তা বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে। স্থানীয় থানায় ভাঙচুরও চালায়। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় হাফ ডজন কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়।’

উল্লেখ্য, ২০২৫ সালে নেপালে জেন জির বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পর সে দেশের ক্ষমতার মসনদে বসেন সুশীলা কার্কি। মূলত সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা চাপানোকে কেন্দ্র করে কেপি শর্মা ওলির প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল গত বছর।

Post Views: 120

Continue Reading

Previous: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল
Next: পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচারের অভিযোগে জম্মুকাশ্মীরে আটক ১৫ বছরের কিশোর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.