Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

Online Desk আগস্ট 3, 2025
UP-ACCIDENT.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশে গোন্ডা জেলায় গাড়ি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রাষ্ট্রপতি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘উত্তরপ্রদেশের গোন্ডায় গাড়ি দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ জনকে নিয়ে যাচ্ছিল একটি এসইউভি গাড়ি। কিন্তু আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সরযূ খালে পড়ে যায়। দুর্ঘটনার জেরে এগারো জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, গাড়ির আরোহীরা খাড়গুপুরের পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটলেও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ‘উত্তর প্রদেশের গোন্ডায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা এই দুর্ঘটনায় তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন।’ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘গোন্ডা জেলায় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।’ পাশাপাশি এই ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Post Views: 140

Continue Reading

Previous: কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়তির হাতছানি ! গত ৬মাসেই ডুবে মৃত্যু ৬২ জনের
Next: সপ্তাহজুড়ে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! উত্তর থেকে দক্ষিণ ভিজবে সব জেলা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.