Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাণিজ্য সংঘাতের আবহে মুখোমুখি হতে চলেছে চিন আমেরিকা, স্পেনে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক

বাণিজ্য সংঘাতের আবহে মুখোমুখি হতে চলেছে চিন আমেরিকা, স্পেনে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক

Online Desk সেপ্টেম্বর 14, 2025
thediplomat-ap_18016719139328.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বরাজনীতির উত্তাপে ফের আলোচনায় এশিয়া ও আমেরিকার দুই শক্তিধর দেশ। চলতি সপ্তাহেই স্পেনের রাজধানী মাদ্রিদে বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও চিনের উচ্চপর্যায়ের বৈঠক। রোববার নির্ধারিত এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। মূলত বাণিজ্য সংঘাত, শুল্ক নীতি এবং জনপ্রিয় অ্যাপ টিকটককে ঘিরে চলা বিতর্ক নিয়েই আলাপ হবে বলে সূত্রের খবর।
আমেরিকার তরফে আলোচনায় যোগ দেবেন অর্থ সচিব স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির। চিনের পক্ষে উপস্থিত থাকবেন উপপ্রধানমন্ত্রী হে লিফেং। কূটনৈতিক দুনিয়ার মতে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক মাসগুলিতে সম্পর্ক একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে বেজিংয়ের উপর নয়া চাপ তৈরি হয়েছে। তাঁর প্রশাসন নতুন করে আমদানি শুল্ক আরোপের পাশাপাশি চিনা প্রযুক্তি সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। এরই জেরে টিকটকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার জন্য কংগ্রেস ইতিমধ্যেই আইন পাশ করেছিল। ট্রাম্প প্রশাসন সেই প্রক্রিয়াকে কিছু সময়ের জন্য স্থগিত রাখলেও আবারও অ্যাপটির মালিকানা পরিবর্তন বা মার্কিন বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার দাবি জোরদার হচ্ছে। বেজিং অবশ্য এখনও সে প্রস্তাবে রাজি হয়নি। ফলে স্পেনের বৈঠককে ঘিরে প্রযুক্তি ও বাণিজ্য মহলের দৃষ্টি থাকছে টিকটক প্রসঙ্গে কোনও সমঝোতা হয় কি না।
এই বৈঠক দুই দেশের মধ্যে সাম্প্রতিক চারটি উচ্চপর্যায়ের আলোচনার অন্যতম। তবে বিশেষজ্ঞদের ধারণা, বড় ধরনের কোনও সিদ্ধান্ত এখান থেকে বেরিয়ে আসবে না। বরং সংলাপের নতুন ভিত্তি গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য। বাণিজ্য যুদ্ধের প্রভাব শুধু আমেরিকা বা চিনেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্ব বাজার ও সরবরাহ ব্যবস্থার উপর এর প্রতিফলন পড়ছে। ফলে এ ধরনের আলোচনার সাফল্য বা ব্যর্থতা আন্তর্জাতিক অর্থনীতির গতিপথও নির্ধারণ করতে পারে।
মাদ্রিদের বৈঠক আয়োজনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ। আন্তর্জাতিক কূটনীতিতে তাঁর এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Post Views: 124

Continue Reading

Previous: এসএসসির একাদশ এবং দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও বিহার, উত্তরপ্রদেশের চাকরি প্রার্থীরা
Next: গুজরাটের মেহসানায় সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত আরও ২ জন

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.