Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএসসির একাদশ এবং দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও বিহার, উত্তরপ্রদেশের চাকরি প্রার্থীরা

এসএসসির একাদশ এবং দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও বিহার, উত্তরপ্রদেশের চাকরি প্রার্থীরা

Online Desk সেপ্টেম্বর 14, 2025
20250914_165718.jpg

ওঙ্কার ডেস্ক: গত রবিবার নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নিয়েছিলেন বিহারের বহু চাকরিপ্রার্থী। ১৪ সেপ্টেম্বর তারই পুনরাবৃত্তি হল। এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিলেন ভিন রাজ্যের বহু চাকরিপ্রার্থী।

এসএসসি সূত্রে খবর, আবেদনকারীর মধ্যে ১৩ হাজার ৫১৭ জন ভিন রাজ্যের পরীক্ষার্থী। বেশিরভাগ এসেছেন মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে। বিভিন্ন সময়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বেকারত্ব নিয়ে। এদিন এনডিএ জোট শরিক বিহারের শাসকদল এবং উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি। রবিবার পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠক করে স্কুল সার্ভিস কমিশনকে ধন্যবাদ জানান ব্রাত্য।

ব্রাত্য বসুর কথায়, ‘ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতা আসলে কতটা, এই তথ্য থেকে আপনারা তার হিসাব পাবেন। বাংলা বরাবর সকলকে আপন করে নিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিভাজন করেন না। আমাদের রাজনৈতিক দলের লোকেরাও লাঠি নিয়ে তেড়ে যায়নি। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? কোনও দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনও বিতর্ক ছিল না। বিজেপি শাসিত রাজ্যে কেন গালাগাল দেওয়া হচ্ছে জানি না।’ রিপোর্ট অনুসারে, ৭ তারিখ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩১ হাজার ৩৬২ জন ভিন রাজ্য থেকে বাংলায় এসেছিলেন পরীক্ষা দিতে।

Post Views: 140

Continue Reading

Previous: ‘আমরা যুদ্ধে অংশ নিই না’, ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে বার্তা চিনের
Next: বাণিজ্য সংঘাতের আবহে মুখোমুখি হতে চলেছে চিন আমেরিকা, স্পেনে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.