Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আমরা যুদ্ধে অংশ নিই না’, ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে বার্তা চিনের

‘আমরা যুদ্ধে অংশ নিই না’, ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে বার্তা চিনের

Online Desk সেপ্টেম্বর 14, 2025
20250914_154414.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটকে প্রস্তাব দিয়েছেন চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ হারে শুল্ক চাপানোর জন্য। এই আবহে এবার ওয়াশিংটনকে পাল্টা জবাব দিল বেজিং। চিনের স্পষ্ট বার্তা তাঁরা যুদ্ধে জড়াতে চান না। আলোচনার মাধ্যমে সমাধান চান।

স্লোভেনিয়া সফরে গিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী টানজা ফায়নের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পর স্লোভেনিয়ার রাজধানী লিউবলিয়ানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াং ই বলেন, ‘চিন যুদ্ধে অংশ নেয় না, পরিকল্পনাও করে না। আমরা কেবল শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাই এবং রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করি।’ তাঁর আরও সংযোজন, যুদ্ধ কখনও সমস্যার সমাধান করতে পারে না, বরং নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে যুদ্ধ।

শুল্ক চপানোর প্রস্তাব দিয়ে, ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, ‘রাশিয়ার উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে বেজিং। তাই ন্যাটোকে ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে হবে। যুদ্ধ শেষ হলেই সেই শুল্ক তুলে নেওয়া যাবে। এফ ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব হবে।’ প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত ও চিনের উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। যার মধ্যে ২৫ শতাংশ চাপানো হয়েছে কেবল রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য করার কারণে। ভারতের পর এবার চিনের দিকে নজর ট্রাম্প প্রশাসনের।

Post Views: 107

Continue Reading

Previous: টেকঅফের আগেই বিপত্তি, লখনউ-দিল্লি ইন্ডিগো ফ্লাইটে জরুরি ব্রেক কষলেন পাইলট
Next: এসএসসির একাদশ এবং দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও বিহার, উত্তরপ্রদেশের চাকরি প্রার্থীরা

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.