Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাটের মেহসানায় সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত আরও ২ জন

গুজরাটের মেহসানায় সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত আরও ২ জন

Online Desk সেপ্টেম্বর 14, 2025
20250914_172814.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের মেহসানায় এক সারের কারখানায়। আগুনের জেরে পুড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। রবিবার ভোরে এই ঘটনায় জখম হয়েছেন আরও দুই জন কর্মী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেহসানার সামেত্রা গ্রামের কাছে সার কারখানায় রাতে অন্যান্য দিনের মত কাজ করছিলেন শ্রমিকরা। রাতের শিফটে মোট ছয় জন কর্মী কর্মরত ছিলেন। রবিবার ভোর তিনটে নাগাদ কারখানায় আগুন লাগে। এর পর দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। অগ্নিকাণ্ডের ফলে আহত আরও দুই জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আধিকারিকরা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। মেহসানা দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে আনার পর দুই শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটার সময় কারখানায় ছয় জন শ্রমিক ছিলেন বলে দমকল আধিকারিক জানান।পুলিশ জানিয়েছে, নিহতদের নাম মণীশ এবং ফুলচাঁদ, যথাক্রমে বিহার এবং মহারাষ্ট্রের বাসিন্দা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

Post Views: 124

Continue Reading

Previous: বাণিজ্য সংঘাতের আবহে মুখোমুখি হতে চলেছে চিন আমেরিকা, স্পেনে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক
Next: উত্তরবঙ্গে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতাও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.