ওঙ্কার ডেস্কঃ রুশ নৌবহরের পাহারা থাকা সত্ত্বেও আটলান্টিক মহাসাগরে তেলবাহী জাহাজ বেলা-১ দখল করল মার্কিন মেরিন কমান্ডো বাহিনী। বুধবার ক্যারিবিয়ান সাগরে সোফিয়া নামের অন্য একটি তেলবাহী জাহাজেরও দখল নিয়েছেন আমেরিকার উপকূলরক্ষীরা। এই দু’টি জাহাজই শেষ বার মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহণের কাজ করছিল বলে দাবি আমেরিকার।
মার্কিন সেনার তরফে জানা গিয়েছে, বেলা-১ নামের ওই ট্যাঙ্কারটিকে আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যবর্তী এলাকায় আটক করা হয়েছে। অন্য দিকে, সোফিয়া দখলের কথা ঘোষণা করেছেন মার্কিন স্বরাষ্ট্র দফতরের সচিব ক্রিস্টি নোয়েম।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অপহরণের পরে এ বার আমেরিকার রুশ জাহাজ দখল ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর, সোমবার আটলান্টিক মহাসাগরে তেলবাহী রুশ জাহাজের পিছু নিয়েছিল মার্কিন নৌসেনা। জানতে পেরে মঙ্গলবার রাতে ডুবোজাহাজ এবং যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল। পাহারা থাকা সত্ত্বেও তড়াম্পেড় নির্দেশে তেলবাহী জাহাজ কব্জা করেছে পেন্টাগন।
জানা যায়, একসময় ইরানের তেল পরিবহণের কাজে ব্যবহৃত হত বেলা-১। পরবর্তী সময় ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা সরকার এই ট্যাঙ্কারটিকে তেল পরিবহণের কাজে ব্যবহার করত পরে মার্কিন সংবাদমাধ্যমের দাবি। ডিসেম্বরে ক্যারিবিয়ান সাগরে মার্কিন উপকূলরক্ষীরা তেলবাহী জাহাজটিকে দখল করারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সে সময় মাদুরো ওয়াশিংটনের এই হামলার কড়া নিন্দা করেছিলেন।
