Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলা সহ দেশের ৯ রাজ্য ও ৩ কেন্দ্র শাসিত অঞ্চল থেকে সাড়ে ছয় কোটি নাম বাদ, জানাল কমিশন

বাংলা সহ দেশের ৯ রাজ্য ও ৩ কেন্দ্র শাসিত অঞ্চল থেকে সাড়ে ছয় কোটি নাম বাদ, জানাল কমিশন

Online Desk জানুয়ারি 8, 2026
election.jpg

ওঙ্কার ডেস্কঃ খসড়া তালিকা থেকে বাতিল নাম। যা নিয়ে রাজনৈতিক পরিসরে চর্চা চলছে বিস্তর। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পর্বের প্রাথমিক খসড়া তালিকা থেকে প্রায় সাড়ে ছ’কোটি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে। লোকসভা ভোটের সময় সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫০ কোটি ৯০ লক্ষ ভোটার ছিলেন। এনুমারেশন-পর্ব শেষে তা কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৮০ লক্ষে।

বিহারের ভোটের আগে বিহারে এসআইআর হয়েছিল। বিহারের ভোটের পর দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এসআইআর-এর কাজ চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর।
পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে উত্তরপ্রদেশে। প্রায় ২ কোটি ৮৯ লক্ষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটার তালিকায় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম।
বাংলায় ভোটের আগে এসআইআর খসড়া তালিকা শুনানি নিয়ে রাজনৈতিক জল ঘোলা হয়েছে বিস্তর। অভিযোগ পালটা অভিযোগের রাজনীতি চলছেই। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই এ বিষয়ে অবগত হওয়া যাবে।

Post Views: 161

Continue Reading

Previous: ফের কলকাতার নিউটাউনে অগ্নিকান্ড; ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দুটি দমকলের ইঞ্জিন
Next: পুতিনের নৌবহরের পাহারা সত্ত্বেও আটলান্টিকে তেলবাহী জাহাজ কব্জা মার্কিন মেরিনের

সম্পর্কিত গল্প

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026

You may have missed

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
gun-size.jpg

মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.