Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পুতিনের নৌবহরের পাহারা সত্ত্বেও আটলান্টিকে তেলবাহী জাহাজ কব্জা মার্কিন মেরিনের

পুতিনের নৌবহরের পাহারা সত্ত্বেও আটলান্টিকে তেলবাহী জাহাজ কব্জা মার্কিন মেরিনের

Online Desk জানুয়ারি 8, 2026
111.jpg

ওঙ্কার ডেস্কঃ রুশ নৌবহরের পাহারা থাকা সত্ত্বেও আটলান্টিক মহাসাগরে তেলবাহী জাহাজ বেলা-১ দখল করল মার্কিন মেরিন কমান্ডো বাহিনী। বুধবার ক্যারিবিয়ান সাগরে সোফিয়া নামের অন্য একটি তেলবাহী জাহাজেরও দখল নিয়েছেন আমেরিকার উপকূলরক্ষীরা। এই দু’টি জাহাজই শেষ বার মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহণের কাজ করছিল বলে দাবি আমেরিকার।
মার্কিন সেনার তরফে জানা গিয়েছে, বেলা-১ নামের ওই ট্যাঙ্কারটিকে আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যবর্তী এলাকায় আটক করা হয়েছে। অন্য দিকে, সোফিয়া দখলের কথা ঘোষণা করেছেন মার্কিন স্বরাষ্ট্র দফতরের সচিব ক্রিস্টি নোয়েম।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অপহরণের পরে এ বার আমেরিকার রুশ জাহাজ দখল ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর, সোমবার আটলান্টিক মহাসাগরে তেলবাহী রুশ জাহাজের পিছু নিয়েছিল মার্কিন নৌসেনা। জানতে পেরে মঙ্গলবার রাতে ডুবোজাহাজ এবং যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল। পাহারা থাকা সত্ত্বেও তড়াম্পেড় নির্দেশে তেলবাহী জাহাজ কব্জা করেছে পেন্টাগন।
জানা যায়, একসময় ইরানের তেল পরিবহণের কাজে ব্যবহৃত হত বেলা-১। পরবর্তী সময় ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা সরকার এই ট্যাঙ্কারটিকে তেল পরিবহণের কাজে ব্যবহার করত পরে মার্কিন সংবাদমাধ্যমের দাবি। ডিসেম্বরে ক্যারিবিয়ান সাগরে মার্কিন উপকূলরক্ষীরা তেলবাহী জাহাজটিকে দখল করারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সে সময় মাদুরো ওয়াশিংটনের এই হামলার কড়া নিন্দা করেছিলেন।

Post Views: 168

Continue Reading

Previous: বাংলা সহ দেশের ৯ রাজ্য ও ৩ কেন্দ্র শাসিত অঞ্চল থেকে সাড়ে ছয় কোটি নাম বাদ, জানাল কমিশন
Next: মোদীর সঙ্গে ফোনালাপের পর ভারত সফরে আসতে পারেন নেতিনয়াহু

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.