Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলায় প্রথম স্লিপার কোচের বন্দে ভারত; হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে ঐ ট্রেন

বাংলায় প্রথম স্লিপার কোচের বন্দে ভারত; হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে ঐ ট্রেন

Online Desk জানুয়ারি 1, 2026
vande-bharat.png

ওঙ্কার ডেস্ক: রেল যোগাযোগের ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে দেশের পরিবহণ মানচিত্রে। কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত প্রথমবার চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। দীর্ঘ দূরত্বের রাতের যাত্রার কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। চলতি জানুয়ারি মাসেই এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল সূত্রের খবর, উদ্বোধনের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে গুয়াহাটি পর্যন্ত চলবে। মাঝপথে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামার কথা রয়েছে। ব্যান্ডেল, কাটোয়া, নিউ ফরাক্কা, মালদহ টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার এবং নিউ বঙাইগাঁও এই স্টেশনগুলিতে যাত্রী ওঠানামা করতে পারবেন। উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও আরামদায়ক করতেই এই রুট বেছে নেওয়া হয়েছে।
এই ট্রেনটি মূলত রাতের যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি। মোট ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকবে। তার মধ্যে রয়েছে এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ। প্রায় আটশোর বেশি যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারবেন এই ট্রেনে। আধুনিক শোবার ব্যবস্থা, আরামদায়ক বার্থ, উন্নত আলো ও সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি উন্নত শৌচালয় এবং স্বয়ংক্রিয় দরজার মতো সুবিধাও থাকছে।
রেল কর্তৃপক্ষের দাবি, এই ট্রেন চালু হলে কলকাতা থেকে গুয়াহাটি যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে বিমানের তুলনায় ভাড়া অনেকটাই কম হওয়ায় সাধারণ যাত্রীদের কাছে এই পরিষেবা আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ভাড়ার মধ্যে খাবারের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বন্দে ভারত ট্রেনের সাফল্যের পর এবার স্লিপার সংস্করণ চালু হওয়াকে বড় পদক্ষেপ হিসেবেই দেখছে রেলমন্ত্রক। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ। নতুন এই ট্রেন চালু হলে ব্যবসা, পর্যটন এবং সাধারণ যাত্রী চলাচলের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Post Views: 188

Continue Reading

Previous: বাংলাদেশে বাতিল হল ২১ ফেব্রুয়ারির ছুটি, সরস্বতী পুজো, জন্মাষ্টমীতেও বাতিল ছুটি
Next: বাংলায় ছাব্বিশের ভোট পাখির চোখ, শাহের পর এবার বঙ্গ সফরে নাড্ডা!

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.