Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা হিন্দমোটরে

বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা হিন্দমোটরে

Online Desk জুলাই 15, 2025
vande.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের তরফে জমি লিজ দেওয়া হবে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা করার জন্য। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দমোটরের জমি টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-কে জমি লিজে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, উত্তরপাড়ার কোতরং ও ভদ্রকালী মৌজার প্রায় ৪০ একর জমি লিজে দিচ্ছে রাজ্য সরকার। ৯৯ বছরের জন্য ওই জমি লিজ দেওয়া হবে বলে জানা গিয়েছে। মূলত বন্দে ভারত ট্রেন ও মেট্রোর রেক তৈরির জন্য কারখানা সম্প্রসারণ করতে ওই জমি ব্যবহার করবে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। রাজ্যের এই সিদ্ধান্তে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। হুগলি শিল্পাঞ্চলের যে পুরনো গৌরব ছিল তা এই সিদ্ধান্তের ফলে পুনরুজ্জীবিত হবে। এ ছাড়াও জানা গিয়েছে, বালাসোর ট্রেন দুর্ঘটনায় রাজ্যের নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে মানবিক সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বিশেষ প্রকল্পের আওতায় নিহতদের নিকটাত্মীয়দের হোমগার্ড ভলান্টিয়ারের চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া, কলকাতা পুরসভার নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও পেনশন প্রকল্পের নিয়মে সংশোধন আনা হয়েছে। কলকাতা পুরসভার কমিশনারের হাতে ওই তিনটি প্রকল্পের আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ ও অনুমোদনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভায়। এর ফলে কলকাতা পুরসভার নাগরিকরা দ্রুত সুবিধা লাভ করবেন বলে মনে করা হচ্ছে।

Post Views: 98

Continue Reading

Previous: লর্ডসে হারলেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারত অধিনায়কের
Next: ‘ঈশ্বরকে অশেষ ধন্যবাদ’, শুভাংশু নিরাপদে ফিরে আসায় বললেন মা আশা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.