Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে না ফিরলে কোনো আবেদনই শোনা হবে না; বিজয় মাল্যকে জানিয়ে দিল বোম্বে হাইকোর্ট

দেশে না ফিরলে কোনো আবেদনই শোনা হবে না; বিজয় মাল্যকে জানিয়ে দিল বোম্বে হাইকোর্ট

Online Desk ডিসেম্বর 24, 2025
vijay-malya.png

ওঙ্কার ডেস্ক: বোম্বে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, দেশে না ফিরলে বিজয় মাল্যর কোনও আবেদনই শোনা হবে না। পলাতক শিল্পপতির বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে আদালত জানায়, ভারতের বিচারব্যবস্থার আওতায় নিজেকে সমর্পণ না করে বিদেশে বসে আইনি লড়াই চালানো যাবে না। বিচারপতিরা বলেন, কোনও ব্যক্তি যদি নিজেকে দেশের আইন ও আদালতের বাইরে রাখেন, তাহলে সেই অবস্থায় আদালতের কাছ থেকে স্বস্তি আশা করা যুক্তিসঙ্গত নয়।
এই মামলায় বিজয় মাল্য দুটি আবেদন করেছিলেন। একটি আবেদনে তাঁকে ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়। অন্য আবেদনে ফিউজিটিভ ইকনমিক অফেন্ডারস অ্যাক্ট, ২০১৮-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আদালত জানায়, একইসঙ্গে দুটি আবেদন চালানো সম্ভব নয়। তার মধ্যে একটি বেছে নিতে হবে এবং অন্যটি প্রত্যাহার করতে হবে। তবে তার আগেই আদালতের স্পষ্ট অবস্থান, দেশে ফিরে আদালতের বিচারাধীন হতে হবে।
শুনানির সময় মালিয়ার আইনজীবী দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে আর্থিক দায়ের অভিযোগ রয়েছে, তার তুলনায় অনেক বেশি মূল্যের সম্পত্তি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। কিন্তু বিচারপতিরা এই যুক্তিতে সন্তুষ্ট হননি। আদালতের পর্যবেক্ষণ, আর্থিক সম্পত্তি উদ্ধার হওয়া আর ফৌজদারি মামলার দায় এড়িয়ে যাওয়া এক বিষয় নয়। ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে অভিযুক্তের শারীরিক উপস্থিতি ও বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ অপরিহার্য। আদালত আরও জানায়, আইন ও সংবিধান চ্যালেঞ্জ করার অধিকার সকলের থাকলেও, সেই অধিকার প্রয়োগ করতে হলে দেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান দেখাতে হবে। দীর্ঘদিন ধরে বিদেশে থেকে নিজেকে পলাতক হিসেবে রাখার পর ভারতীয় আদালতের দ্বারস্থ হওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিচারপতিরা।
শেষ পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখে আদালত মাল্যকে জানাতে বলেছে, কবে তিনি দেশে ফিরতে প্রস্তুত। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী শুনানির আগে তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।

Post Views: 87

Continue Reading

Previous: ‘নির্বাচন পণ্ড করতে ওসমান হাদিকে খুন করা হয়েছে’: ইউনুস সরকারকে কাঠগড়ায় তুললেন হাদির ভাই
Next: দক্ষতাই শেষ কথা, এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল ডোনাল্ড ট্রাম্পের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.