Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যে ফের বাড়ল মহিলা ভোটারের সংখ্যা

রাজ্যে ফের বাড়ল মহিলা ভোটারের সংখ্যা

Online Desk জানুয়ারি 6, 2025
voter-list.jpg

সঞ্জয় রায়চৌধুরি, ওঙ্কার বাংলা: রাজ্যে ফের বাড়ল মহিলা ভোটারের সংখ্যা। ভোটার তালিকায় পুরুষদের টেক্কা দিলেন মহিলারা। খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় মহিলা ভোটার বেড়েছে ২ লক্ষ ৫২ হাজার ৫১৬ জন। সোমবার জাতীয় নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা গিয়েছে, রাজ্যের ৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন।

আগে প্রকাশিত খসড়ার তুলনায় এ দিন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় বেড়েছে ভোটার সংখ্যা। খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৭০৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১ লক্ষ ৯৯ হাজার ১৩৫ জন। আর মহিলা ভোটার বেড়েছে ২ লক্ষ ৫২ হাজার ৫১৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ৫৫ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, বাদ যাওয়া কার্ডগুলির মধ্যে মেয়াদ উত্তীর্ণ ছিল ৫ লক্ষ ৪৭ হাজার ৭৫৭টি। একই ব্যক্তির পুনরাবৃত্তি ছিল ৩১ হাজার ৮৯৪টি। শুধু তাই নয় ঠিকানা বদল হওয়ার কার্ডের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯৯ হাজার ৬৪১টি।

প্রসঙ্গত গত বছরেও পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি বেড়েছিল। নির্বাচন কমিশনের তরফে সমস্ত নাগরিকদের ভোটমুখী করতে চালানো হয় নিবিড় প্রচারণা। ভোটার তালিকা আরও সঠিক ও সম্পূর্ণ নির্ভুল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কমিশন।

Post Views: 86

Continue Reading

Previous: কাউন্সিলর দুলাল সরকার কে খুন করেছে তৃণমূলেরই লোক?
Next: এইচএমপি ভাইরাসের থাবা কলকাতাতেও, আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.