Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন ফিরহাদ! দিল্লিকে রিপোর্ট গোয়েন্দাদের

ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন ফিরহাদ! দিল্লিকে রিপোর্ট গোয়েন্দাদের

Online Desk এপ্রিল 10, 2025
20250410_121156.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ বিল (বর্তমানে আইন) নিয়ে সংসদে এবং সংসদের বাইরে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলেরই মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রাখার অভিযোগ উঠল! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-এর দেওয়া এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। শুধু ফিরহাদ একা নন, এক সাংসদ এবং কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নামও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ফিরহাদ হাকিম ৫ বিঘার বেশি জমি জবরদখল করেছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে লেখা হয়েছে, ‘মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জোহুরা বিবি ওয়াকফ এস্টেটের ৩৫ বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম ৫ বিঘার বেশি জমি জবরদখল করেছেন বলে জানা গিয়েছে।’ আর কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাম্মি জাহান বেগম হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানে জমি ‘জবরদখল’ করে রেখেছেন বলে অভিযোগ।

পাশাপাশি, গোয়েন্দা রিপোর্টে অভিযোগ করা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (গত ফেব্রুয়ারি মাসে তাঁর প্রয়াণ ঘটে) কৃষ্ণনগরে ‘সাহিবুল্লা ওয়াকফ এস্টেটে’ ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাট ‘জবরদখল’ করেছিলেন বলে রিপোর্টে উল্লেখ করেছেন গোয়েন্দারা। তৃণমূলের রাজ্যসভা সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ১০/৮, তালবাগান রোডে ওয়াকফের ২২ কাঠা জমি দখল করে রেখেছেন।

Post Views: 219

Continue Reading

Previous: গাজা সিটির এক বাড়িতে হামলা ইজরায়েলি বাহিনীর, নিহত ২৯
Next: শুল্কনীতিতে চিনের প্রসঙ্গ টেনে বাকি দেশগুলিকে বার্তা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.