Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজা সিটির এক বাড়িতে হামলা ইজরায়েলি বাহিনীর, নিহত ২৯

গাজা সিটির এক বাড়িতে হামলা ইজরায়েলি বাহিনীর, নিহত ২৯

Online Desk এপ্রিল 10, 2025
20250410_111118.jpg

ওঙ্কার ডেস্ক: গাজায় হামলা অব্যাহত রেখেছে ইজরায়েলের বাহিনী। প্যালেস্টাইনের ছিটমহল গাজার প্রধান শহর গাজা সিটির এক বাড়িতে ইজরায়েলি হামলায় ২৯ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গাজার শেজাইয়া এলাকায় আকাশ পথে এই হামলার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার পর থেকে এখনও পর্যন্ত খোঁজ নেই বহু মানুষের। আশঙ্কা করা হচ্ছে বাড়িটির ধ্বংসাবশেষে আটকে আছেন বহু মানুষ। শুধু একটি বাড়ি নয়, তার আশেপাশে থাকা বেশ কয়েকটি বাড়ি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইজরায়েলি সামরিক বাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাসের এক জঙ্গিকে’ লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে হামাসের কোন নেতাকে লক্ষ্য করে এই হামলা তা জানায়নি তারা।

গাজার স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন গাজার অন্যান্য অংশে ইজরায়েলি বাহিনীর পৃথক হামলায় আরও নয় জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বুধবার গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, গত সপ্তায় ইজরায়েলি সামরিক বাহিনী শেজাইয়া থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এই অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বলে জানিয়েছিল নেতানিয়াহুর বাহিনী। দুই মাস ধরে যুদ্ধবিরতি চলার পর গত ১৮ মার্চ থেকে গাজায় ফের বোমাবর্ষণ শুরু করে ইজরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৫০ হাজার ৮০০ জনের বেশি প্যালেস্টাইনের নাগরিকের মৃত্যু হয়েছে।

Post Views: 133

Continue Reading

Previous: ঠাকুরপুকুর কাণ্ডে ভাগ্নির নাম জড়ানোয় এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী
Next: ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন ফিরহাদ! দিল্লিকে রিপোর্ট গোয়েন্দাদের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.