Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ব্রিটিশ আমলের পুরনো পাইপলাইন ফেটে বিপর্যস্ত উত্তর কলকাতা। সোমবার সকাল থেকে শুরু হওয়া পানীয় জলের সঙ্কট মঙ্গলবার আরও গভীর হয়েছে। পুরসভার দেওয়া তালিকার বাইরেও বহু ওয়ার্ডে জল মিলছে না বলে অভিযোগ উঠেছে।

সোমবার টালা ব্রিজের নীচে ৭২ ইঞ্চির মূল লাইনে ফাটল ধরে বিপুল পরিমাণ জল নষ্ট হয়। পুরকর্মীরা পরে আরও একটি ফাটলের খোঁজ পান, রেললাইনের পাশ দিয়ে যাওয়া পাইপে। এরপর গতকাল সারাদিন এলাকায় জল জমে থাকায় শুধু জমা জল সরানো আর বিদ্যুৎ সংযোগ বন্ধ করার কাজেই সময় চলে যায়। মঙ্গলবার সকাল গড়িয়ে যাওয়ার পর শুরু হয় মেরামতির কাজ। দুপুর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সোমবার নিরাপত্তার কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার তা ধীরে ধীরে স্বাভাবিক হলেও জলের সমস্যা মেটেনি।

সূত্রের খবর, শোভাবাজার, কুমোরটুলি, পাইকপাড়া — সব জায়গাতেই একই ছবি। অনেকের বাড়িতে সোমবার সকাল থেকেই জল নেই। সেখানকার এক বাসিন্দার অভিযোগ, তাঁদের ওয়ার্ডে পুরসভার একটাও জলের গাড়ি পৌঁছয়নি। ১২ তারিখের আগে জল মিলবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকে মাত্র একটি জলের গাড়ি এসেছিল। তাতে গোটা পাড়ার চাহিদা মেটেনি। বাধ্য হয়ে বেশি দামে খাবার জল কিনতে হচ্ছে অনেককে।

কেউ কেউ বলছেন, ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় অভিযোগ জানানোর জায়গাও নেই। পুরসভা কী করতে বলছে, তা মাইকিং করে জানালেও সুবিধা হতো বলে মত অনেকের।

বস্তি এলাকায় সমস্যা আরও বেশি। ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার অভিযোগ, পুরসভায় ফোন করলে জলের গাড়ির জন্য টাকা চাওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, বস্তির মানুষ এত টাকা পাবে কোথা থেকে? অন্য এক বাসিন্দা জানিয়েছেন, আগে কখনও জল নিতে গেলে টাকা চাওয়া হয়নি। এখন অনেকেই ভরসা করছেন গঙ্গার কলের জলের ওপর। কুমোরটুলির এক মহিলা জানিয়েছেন, ১৫ মিনিট হেঁটে গিয়ে গঙ্গার কল থেকে জল আনতে হচ্ছে। বাথরুমের কাজটুকু অন্তত চলছে।

পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার রাতের মধ্যে মেরামতি সেরে আংশিকভাবে জল চালু করার চেষ্টা চলছে। তবে ফাটল গভীর হওয়ায় প্রথমে জলের চাপ কম থাকবে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে।

স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারির বক্তব্য, ব্রিটিশ আমলের পাইপলাইন এত তাড়াতাড়ি সারানো সম্ভব নয়। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে শুধু প্যাচ ওয়ার্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। সোমবার সন্ধ্যা থেকে নতুন পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। জল কোথাও বন্ধ করা হয়নি, শুধু চাপ কমেছে বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের মরসুমে জল বন্ধ রাখা হবে না বলেও জানিয়েছেন তিনি।

টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বিধায়কের বক্তব্য, সাধারণত জলের গাড়ির জন্য টাকা নেওয়াই নিয়ম। তবে এই বিপর্যয়ের সময় বিনামূল্যে জল দেওয়া হচ্ছে। কেউ টাকা চাওয়ার অভিযোগ করলে তা সত্যি নয় বলে দাবি তাঁর। বুধবার সন্ধ্যার মধ্যে পরিষেবা চালু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Continue Reading

Previous: সামনে দাঁড়িয়ে ১৩ বছরের ছেলে, তার সামনেই শ্বাসরোধ করে খুন ২ বছরের শিশুকে! অভিযুক্ত মা
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-19.webp

সামনে দাঁড়িয়ে ১৩ বছরের ছেলে, তার সামনেই শ্বাসরোধ করে খুন ২ বছরের শিশুকে! অভিযুক্ত মা

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.