Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • সামনে দাঁড়িয়ে ১৩ বছরের ছেলে, তার সামনেই শ্বাসরোধ করে খুন ২ বছরের শিশুকে! অভিযুক্ত মা

সামনে দাঁড়িয়ে ১৩ বছরের ছেলে, তার সামনেই শ্বাসরোধ করে খুন ২ বছরের শিশুকে! অভিযুক্ত মা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-19.webp

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২ বছরের একরত্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত মা’কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের উত্তর দুর্গাপুর। একরত্তি শিশু পুত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

সূত্রের খবর, মৃত শিশুর নাম রক্তিম হালদার। বাবা রমেশ হালদার। অভিযুক্ত মা কেতোকি হালদার। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, কেতোকির এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি রমেশকে বিয়ে করেন। তবে আগের পক্ষের ১৩ বছরের ছেলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।

ঘটনায় পরিবারের তরফে একটি চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, ঘটনার সময় ওই ১৩ বছরের কিশোর সামনেই ছিল। তার সামনেই ছোট শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনার পর ওই কিশোরই বাড়ির লোকজনকে সবটা জানায় বলে পরিবারের দাবি। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। আরও অভিযোগ উঠেছে, শিশুটিকে মারার পর দেহ পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিশোরকে ভয় দেখিয়ে এই কাজ করানো হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছে পরিবার।

গতকাল খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা’কে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। কী কারণে এই ঘটনা, ঘটনার সময় ঠিক কী হয়েছিল, পরিবারের অভিযোগ কতটা সত্যি — সবটাই খতিয়ে দেখছে পুলিশ। দু’বছরের শিশুর এমন মৃত্যুতে গোটা গ্রামে শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে। এলাকাবাসী এখন তাকিয়ে পুলিশের তদন্তের দিকে।

Continue Reading

Previous: সুযোগ থাকলেও কেন প্রধানমন্ত্রী হতে চাননি সোনিয়া? আত্মজীবনীতে ব্যাখ্যা করলেন কারণ
Next: টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.