Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সুযোগ থাকলেও কেন প্রধানমন্ত্রী হতে চাননি সোনিয়া? আত্মজীবনীতে ব্যাখ্যা করলেন কারণ

সুযোগ থাকলেও কেন প্রধানমন্ত্রী হতে চাননি সোনিয়া? আত্মজীবনীতে ব্যাখ্যা করলেন কারণ

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-18.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: নিজের নতুন বই প্রকাশের পর আবারও আলোচনার কেন্দ্রে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এ এমন এক অধ্যায় সামনে এসেছে, যা এতদিন শুধুই রাজনৈতিক মহলের আন্দাজ ছিল। যা নিয়ে জল্পনা ও চর্চা ছিল। এবার সেই একগুচ্ছ না জানা তথ্যই প্রকাশ্যে মেলে ধরলেন সোনিয়া। জানালেন কেন সুযোগ থাকলেও ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি।

ভোটের অনেক আগেই বাড়িতে এই প্রসঙ্গ উঠেছিল। রাহুল আর প্রিয়াঙ্কা মাকে জিজ্ঞেস করেছিলেন, জোট জিতলে তিনি কি প্রধানমন্ত্রী হবেন?সোনিয়ার উত্তর ছিল পরিষ্কার — না। ছেলে-মেয়ে দু’বার জিজ্ঞেস করলেও তিনি একই কথা বলেছিলেন। তাঁর মনে কোনও দোলাচল ছিল না বলেই বইতে দাবি করেছেন তিনি।

ভোটের ফল বেরোনোর দিন সোনিয়ার দিল্লির বাসভবনে ভিড় জমে যায় জোটের নেতাদের। সবাই তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন। সোনিয়া নিজের অবস্থান জানিয়ে দিলেও কেউ তা শুনতে চাইছিলেন না। টানা চাপের মুখে এক সময় তিনি হালকা গলায় সম্মতি দিয়ে ফেলেন। এই দৃশ্য দূর থেকে দেখে ফেলেন প্রিয়াঙ্কা। তিনি তখনই ভাইয়ের ঘরে ছুটে যান। সোনিয়া সেখানে পৌঁছতেই দুই সন্তান একসঙ্গে আপত্তি তোলেন। রাহুল রীতিমতো ক্ষুব্ধ হয়ে জানতে চান, মা কীভাবে সম্মতি দিলেন। তারপর রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে যান। প্রিয়াঙ্কাও মাকে বলেন, নিজের আগের সিদ্ধান্ত থেকে না সরতে।

সোনিয়া লিখেছেন, ওই সময় তাঁর নিজের মনের ভেতরেও লড়াই চলছিল। একদিকে ছিল দলের কর্মীদের প্রতি দায়বদ্ধতা। অন্যদিকে ছিল নিজের মনের সায় না থাকা। শেষ পর্যন্ত তিনি মনের কথাকেই গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে না বলে দেন। সেই খবর পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন রাহুল-প্রিয়াঙ্কা। সোনিয়ার দাবি, এই বিষয়টা নিয়ে তাঁরা বেশ ভয়ে ছিলেন। তাঁর না বলার কথা শুনে তাঁদের মুখে স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

কেন এতটা ভয় পেয়েছিলেন তাঁর সন্তানরা, তার ব্যাখ্যাও বইতে দিয়েছেন সোনিয়া। ইন্দিরা গান্ধীর হত্যা আর রাজীব গান্ধীর মর্মান্তিক মৃত্যু — দুটো ঘটনাই খুব কাছ থেকে দেখেছেন রাহুল-প্রিয়াঙ্কা। তাঁদের ধারণা ছিল, প্রধানমন্ত্রীর চেয়ার মানেই আরও বড় ঝুঁকি। তাই মায়ের এই সিদ্ধান্তকে রাহুল সঠিক বলেই মনে করেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংহকে কেন বেছে নিয়েছিলেন, সেটাও খোলসা করেছেন সোনিয়া। তিনি জানিয়েছেন, ওই পদের জন্য যোগ্য অনেক সিনিয়র নেতাই ছিলেন। কিন্তু মনমোহনের মতো পরিষ্কার ভাবমূর্তির মানুষ আর কেউ ছিলেন না। তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগের আঙুল তুলতে পারবে না — এই বিশ্বাস ছিল সোনিয়ার। পাশাপাশি, নব্বইয়ের দশকের শুরুতে অর্থমন্ত্রী হিসেবে দেশ চালানোর অভিজ্ঞতাও ছিল মনমোহনের। সেই অভিজ্ঞতা আর সততাই তাঁকে এগিয়ে রেখেছিল বলে বইতে লিখেছেন সোনিয়া।

Continue Reading

Previous: বৃষ্টিতে ভেস্তে গেলো তৃতীয় ওয়ান ডে
Next: সামনে দাঁড়িয়ে ১৩ বছরের ছেলে, তার সামনেই শ্বাসরোধ করে খুন ২ বছরের শিশুকে! অভিযুক্ত মা

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.