স্পোর্টস ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ। মঙ্গলবার সেড্ডন পার্কে খেলা পরিত্যক্ত হয়ে যায়। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকল ভারত। সিরিজের শেষ দুই ম্যাচ তাউরাঙ্গাতে। ১৩ এবং ১৫ নভেম্বর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম ম্যাচ। টানা তৃতীয়বার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শুভমন গিল।

আগের দুই ম্যাচের দল অপরিবর্তিত। কিন্তু খেলা শুরু করাই সম্ভব হয়নি। প্রথমেই ১০ ওভার কমিয়ে খেলা ৪০ ওভারের করে দেওয়া হয়। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়াতে ম্যাচই শুরু হয়নি। স্থানীয় সময় রাত ৭ টা ৫০ মিনিট পর্যন্ত ২০ ওভারের ম্যাচ করা সম্ভব ছিল। কিন্তু তার ৭০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা। ৫ ম্যাচের সিরিজে আগে ২-০ ব্যবধানে জিতে গেছে টিম ইন্ডিয়া ফলে ভারতের আর এই সিরিজে হারের সম্ভবনা নেই।