Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল! দলনেতা হতে চলেছেন শংকর ঘোষ!

বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল! দলনেতা হতে চলেছেন শংকর ঘোষ!

Online Desk আগস্ট 2, 2023
758.png

সোমনাথ মুখপাধ্যায়,ওঙ্কার বাংলাঃ বিরোধী দলনেতা হতে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ! এমনটাই জল্পনা বঙ্গ বিজেপির অভ্যন্তরে। সূত্রের খবর, শুভেন্দুকে রাজ্য সভাপতি করে বিধানসভায় বিরোধী দলনেতা করা হচ্ছে শংকরকে। যদিও এই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দলে এই রদবলের সিদ্ধান্ত নিয়েছেন মোদী শা নাড্ডা ব্রিগেড। বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হতে পারে মোদী মন্ত্রীসভার পূর্ণ মন্ত্রীর।
সম্প্রতি নয়াদিল্লিতে দফায় দফায় ডেকে পাঠানো হয়েছিল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে। সর্বভারতীয় সহ–সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। তাঁকে পূর্ণমন্ত্রী করার পরিকল্পনাও রয়েছে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রীসভায় যেতে পারেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সুকান্তর জায়গায় শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হবে বলে বিজেপি সূত্রে খবর।
দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করে দেওয়া হবে, এটা একপ্রকার নিশ্চিত। তাঁরা দু’জনেই পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন বলে সূত্রের দাবি। যদিও আরএসএস চায় শুভেন্দুকে নয়, দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করা হোক, তাদের দ্বিতীয় পছন্দ সুকান্ত মজুমদার, বলেও জানা গিয়েছে। আরএসএস’র দাবি মেনে, দিলীপ ঘোষকে ফের সভাপতি করা হলে, বিরোধী দলনেতা শুভেন্দুই থাকবে। সেক্ষেত্রে শুধুমাত্র সুকান্ত পাবেন মন্ত্রীত্ব।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি কী চাইছে, কি করতে যাচ্ছে তা জানতে এখনও তিন চার দিন অপেক্ষা করতে হবে বলে সূত্রের খবর।

Post Views: 104

Continue Reading

Previous: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব মন্ত্রী কন্য প্রিয়দর্শিনী
Next: বাঁকুড়ার বিডিও,এসডিও,প্রিসাইডিং অফিসারকে আদালতের তলব

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.