Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’; ল্যান্ডফলের সময় গতি থাকবে…

আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’; ল্যান্ডফলের সময় গতি থাকবে…

Online Desk অক্টোবর 27, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে সতর্কতা। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে।
জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্নাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম মান্থা। যা নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ হল মন্থন। মঙ্গলবার সন্ধ্যায় শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা ল্যান্ডফল করবে কাকিনাড়াতে। ওইদিন সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ড ফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ।
পাশাপাশি, উত্তরবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন, দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে।

Post Views: 121

Continue Reading

Previous: কয়েকশো ক্যামেরা, জগদ্ধাত্রী পুজোয় আঁটসাঁট নিরাপত্তা চন্দননগর পুলিশের
Next: বাংলায় কবে শুরু হচ্ছে এসআইআর, কি কি নথি লাগবে; বিষদে জানাতে সাংবাদিক বৈঠক কমিশনের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.