Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের কমবে তাপমাত্রা, সরস্বতী পুজোর পরেই আবহাওয়া বদলের সম্ভাবনা

ফের কমবে তাপমাত্রা, সরস্বতী পুজোর পরেই আবহাওয়া বদলের সম্ভাবনা

Online Desk ফেব্রুয়ারি 4, 2025
xdrfgt.png

ওঙ্কার ডেস্কঃ সরস্বতী পুজোর পরেই ফের বাংলায় নামবে তাপমাত্রার পারদ, আশার খবর শোনাল আবহাওয়া অফিস । আবহাওয়া অধিকর্তারা জানিয়েছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে উত্তরবঙ্গের জেলায় আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। কোথাও কোথাও কুয়াশার প্রভাব থাকতে পারে।
পশ্চিমের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রা কমবে। ফের ২ দিন পর আবার ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের নেই। উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বৃহস্পতিবার কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে।

Post Views: 120

Continue Reading

Previous: পুলিশকে চড় আপ সমর্থকের, আতিশীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
Next: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন গাড়ি চালককে ,প্রতিবাদে পথ অবরোধ চৌবেড়িয়ায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.