Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড়দিনে ও শীতের ছোঁয়া পাবেনা দক্ষিণবঙ্গ ,তবে দার্জিলিং-এ তুষার পাতের পূর্বাভাস

বড়দিনে ও শীতের ছোঁয়া পাবেনা দক্ষিণবঙ্গ ,তবে দার্জিলিং-এ তুষার পাতের পূর্বাভাস

Online Desk ডিসেম্বর 24, 2024
20241224_133858.jpg

ওঙ্কার ডেস্ক:বছর শেষ হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে দেখা মেলেনি শীতের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাতের তাপমাত্রার কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। মূলত উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলেই শীতল হাওয়া উপভোগ করতে পারছে না বঙ্গবাসী বলে জানিয়েছে হাওয়া অফিস । জানা গেছে ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া, যার জেরে আগামী চারদিন আবহাওয়া হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অবশ্য তার পর থেকে নামতে পারে উষ্ণতার পারদ। মঙ্গলবার থেকে দক্ষিণের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তারমধ্যে রয়েছে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। কিছু জেলায় ইতিমধ্যে কুয়াশার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বড়দিনে দার্জিলিং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তুষারপাতও হতে পারে।সোমবার দার্জিলিংয়ে রাতে তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়া। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। মাঘের শীত বাঘের গায়ে লাগা তো দুরের কথা , নতুন বছরেও ঠাণ্ডা উপভোগ করতে পারবেনা বাঙালি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Post Views: 56

Continue Reading

Previous: বাঘ,হাতির ভয় কাটিয়ে স্কুলে হাজির ছাত্ররা,দেখা নেই শিক্ষকদের
Next: প্রয়াত শ্যাম বেনেগাল,এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.