Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধের থেকেও নামল পারদ, মরসুমের শীতলতম দিন বৃহস্পতিবার, কলকাতার তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি

বুধের থেকেও নামল পারদ, মরসুমের শীতলতম দিন বৃহস্পতিবার, কলকাতার তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি

Online Desk ডিসেম্বর 12, 2024
winter-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: মরসুমের শীতলতম দিন বৃহস্পতিবার। বুধবারের থেকেও নামল পারদ রাজ্যে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। আর এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র দুদিনে পারদ নামল ৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হু হু করে নামছে তাপমাত্রা। বর্তমানে ১০ থেকে ১২ ডিগ্রিতে রয়েছে পশ্চিমের জেলা পুরুলিয়া ঝাড়গ্রামের তাপমাত্রা। যার ফলে আরও জাঁকিয়ে বসেছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রবিবার পর্যন্ত এমনটাই চলবে।

আবহবিদরা জানিয়েছেন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং-সহ কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা করা হয়েছে। তবে আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। যার ফলে শীতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বঙ্গে। উত্তরে হাওয়া ঢুকছে। আর এর ফলে পারদ নামতে পারে আরও খানিকটা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Post Views: 154

Continue Reading

Previous: বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন মহানগরীতে
Next: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.