Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে বাড়বে কলকাতার তাপমাত্রা

ফের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে বাড়বে কলকাতার তাপমাত্রা

Online Desk ফেব্রুয়ারি 24, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক- সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও দক্ষিণের কয়েক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। সপ্তাহের শুরুতে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে এবং আগামী ২ দিন সামান্য তাপমাত্রা কমতে পারে। সোমবার দক্ষিণের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাও দফতরের।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরের বাকি কয়েক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পং এর কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে মেঘলা আকাশ এবং পরে পরিস্কার আকাশ। শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Post Views: 238

Continue Reading

Previous: ওড়িশাকে হারিয়ে পরপর দুবার লিগ শিল্ড জয়ের নজির সবুজ মেরুনের
Next: ‘আমাকে একদিন জেলে যেতে হবে…’ আগেই অনুমান করেছিলেন রণবীর?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.