Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৪ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

৪ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Online Desk এপ্রিল 17, 2025
fty.png

ওঙ্কার ডেস্ক: শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতির সম্ভাবনা। শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দুপুর বেলায় অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

Post Views: 68

Continue Reading

Previous: ইজরায়েলি হামলায় ৩৫ প্যালেস্টাইনি নিহত
Next: যোগীরাজ্যে মূক ও বধির নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.