Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা, রবিবার পর্যন্ত একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি

প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা, রবিবার পর্যন্ত একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি

Online Desk ফেব্রুয়ারি 20, 2025
fjilh.png

ওঙ্কার ডেস্ক- রাজ্যে বদল হয়েছে আবহাওয়ার। বৃহস্পতিবার কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়াও রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি, সম্ভাবনা, সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ো বাতাস বইবে বলেই পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং এবং উত্তর ২৪ পরগনা জেলায়। ২১ ফেব্রুয়ারি বৃষ্টির কমে যাওয়ার পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে মালদা, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও মালদার কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সোমবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। আগামী সপ্তাহের সোমবার দক্ষিণবঙ্গে কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

ভিডিও দেখুন-

Post Views: 262

Continue Reading

Previous: দিল্লির ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আজ কে কে শপথ নেবেন?
Next: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু ভারতের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.