Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • শনিবার থেকেই আরও বাড়বে তাপমাত্রা! মার্চের শুরু থেকেই ঊর্ধ্বমুখী পারদ

শনিবার থেকেই আরও বাড়বে তাপমাত্রা! মার্চের শুরু থেকেই ঊর্ধ্বমুখী পারদ

Online Desk মার্চ 7, 2025
Untitled

ওঙ্কার ডেস্ক: ফেব্রুয়ারির শেষ থেকেই পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। রাজ্যে মুলত শুষ্ক আবহাওয়া। শুক্রবার উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই।

দক্ষিণবঙ্গে আরও কমল দিন ও রাতের তাপমাত্রা। আপাতত পরিষ্কার আকাশ। এই সপ্তাহে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে ফের পারদ উত্থান। সোমবার পারদ আরও চড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে, বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা আগামী ৪-৫ দিনে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

কলকাতায় নামল দিন ও রাতের পারদ। এরপর শুধুই পারদ উত্থান হবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  সোমবার থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

Post Views: 94

Continue Reading

Previous: দেশের স্বার্থে অবসর ভেঙে ফের ফুটবলে সুনীল
Next: কোভিডের সময় সাহায্যের স্বীকৃতি, মোদীকে বিশেষ সম্মান বার্বাডোজের

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.