Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শীতের আমেজ জঙ্গলমহলে, শুরু পর্যটকদের আনাগোনা

শীতের আমেজ জঙ্গলমহলে, শুরু পর্যটকদের আনাগোনা

Online Desk ডিসেম্বর 3, 2024
jangalmahal.jpeg

অরূপ ঘোষ, ওঙ্কার বাংলা: ভোরে ঘন কুয়াশা আর বেলা বাড়তেই রোদের তেজ। সূর্য ডুবে গেলেই ঠান্ডা কনকনে হাওয়া জানান দিচ্ছে জঙ্গলমহলে এসে গেছে শীত। চলতি বছরে বাড়তি বেশ কিছুটা সময় বর্ষা হয়েছে জঙ্গলমহলে। তাই এই মরসুমে শীত একটু বেশিই পড়বে জঙ্গলমহলের জেলাগুলিতে, এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু একের পর এক নিম্নচাপের জেরে নভেম্বরে সেভাবে শীতের দেখা মেলেনি। নিম্নচাপ সরে যেতেই পারদ পতন শুরু হয়েছে জঙ্গলমহলের জেলাগুলিতে। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। ইতিমধ্যে শীত উপভোগ করতে ঝাড়গ্রামে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। সেই সঙ্গে কোথাও দেখা গেল আগুন পোহাতে। কাউকে আবার দেখা গেল শরীর গরম করতে ফুটবল পায়ে মাঠ কাঁপাতে। কলকাতা শহর এখনও শীত থেকে বঞ্চিত থাকলেও জঙ্গলমহলে শুরু হয়ে গিয়েছে শীত উপভোগের মরসুম। ঘূর্ণিঝড় ফেনজল বর্তমানে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহবিদদের মত অনুযায়ী, কেরল উপকূল পার করে সেটি এখন কর্নাটক উপকূলের কাছে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গে তাপমাত্রা বেড়েছিল। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Post Views: 72

Continue Reading

Previous: সারদাকাণ্ডের পুনরাবৃত্তি এবার হাবড়ার অশোকনগরে
Next: মেডিক্যাল কোটা দুর্নীতি, লক্ষ্মণ শেঠ সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে ইডির হানা !

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.