Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন করে নিম্নচাপের আশঙ্কা এবার বঙ্গোপসাগরে

নতুন করে নিম্নচাপের আশঙ্কা এবার বঙ্গোপসাগরে

Online Desk অক্টোবর 18, 2024
WhatsApp-Image-2024-10-18-at-15.05.38.jpeg

তামসী রায় প্রধান, ওঙ্কার: এক নিম্নচাপের জের কাটতে না কাটতেই ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা এবার বঙ্গোপসাগরে। একটি নিম্নচাপ ফুঁসছে। তারইমধ্যে আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিল মৌসম ভবন। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা মঙ্গলবার নাগাদ পরিণত হতে পারে নিম্নচাপে। তারপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ক্রমশ বাড়াতে থাকবে শক্তি। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে আসতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আইএমডি। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি হচ্ছে এলোমেলো। আইএমডি জানিয়েছে, শনিবার থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে। বাতাসে জলীয়বাষ্প এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া। ফের নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারের পর রাজ্যজুড়েই আবহাওয়ার পরিবর্তন। বেশি প্রভাব পড়বে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে।

Post Views: 152

Continue Reading

Previous: কৃষ্ণনগরকাণ্ডে পরতে পরতে রহস্য ! ঘটনাস্থলে ফরেনসিক টিম
Next: আটে এসপি দুইয়ে কংগ্রেস, জট কাটেনি উপনির্বাচনে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.