Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া ?

সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া ?

Online Desk মে 27, 2025
rain.jpg

ওঙ্কার ডেস্ক : প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বেশ কয়েকদিন। বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা যাবে বেশ কিছু জায়গায়। বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা জানালো হাওয়া অফিস।

বর্ষার কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল; নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা বার্তা জারি করলো আবহাওয়া দফতর।
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষার সম্ভবনা উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরো কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়লো বর্ষা। আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

মৌসুমী বায়ুর পরিস্থিতি অনুকূল। মৌসুমী অক্ষরেখা মুম্বাই পুনে সোলাপুর কালাবুরাগি মেহবুবনগর ও কাবালীর উপর দিয়ে আগরতলা ও গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত। কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রের আরো কিছু অংশ, কর্নাটকের বেশিরভাগ অংশ পৌঁছে যাবে মৌসুমী বায়ু। আগামী দু তিন দিনে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এই সময়ে বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে।
আগামী ২৮-৩১ মে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে।

Post Views: 371

Continue Reading

Previous: হরিয়ানায় একই পরিবারের ৭ জনের আত্মহত্যা
Next: সুপ্রিম কোর্টের নির্দেশই বহাল, ৩০ মে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সরকার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.