Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হরিয়ানায় একই পরিবারের ৭ জনের আত্মহত্যা

হরিয়ানায় একই পরিবারের ৭ জনের আত্মহত্যা

Online Desk মে 27, 2025
20250401_111439.jpg

ওঙ্কার ডেস্ক : মাথায় ছিল বিশাল ঋণের বোঝা। আর তা থেকে মুক্তি পেতে পরিবারের সাত জন মিলে আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হরিয়ানার পঞ্চকুলায়। একটি পার্ক করা গাড়িতে আত্মহত্যা করেছেন তাঁরা। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি বাড়ির বাইরে গাড়ি পার্ক করা ছিল। তখনই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। পরে দেখা যায় গাড়ির ভেতরে মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। গাড়ির ভিতর থেকে ছয় জনকে এবং গাড়ির বাইরে থেকে একজনকে উদ্ধার করা হয়। বাইরে যিনি ছিলেন তিনি স্থানীয়দের জানান, শীঘ্রই মারা যাবেন বলে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তাঁরা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে, দেরাদুনের বাসিন্দা ৪২ বছর বয়সী প্রবীণ মিত্তল এবং তার পরিবার বাগেশ্বর ধামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রবীণ মিত্তলের সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা-মা – স্ত্রী এবং তিন ছোট শিশু। তিন শিশুর মধ্যে ১৩ বছর বয়সী দুই যমজ মেয়ে ছিল, ছিল ১৫ বছর বয়সী ছেলে হার্দিক। গভীর রাতে বাড়ি ফেরার পথে তারা বিষ খেয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।

পঞ্চকুলার ডেপুটি পুলিশ কমিশনার হিমাদ্রি কৌশিক এবং ডেপুটি পুলিশ কমিশনার আইন ও শৃঙ্খলা অমিত দাহিয়া-সহ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন খবর পেয়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিমাদ্রি কৌশিক বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ছয় জনকে ওজাস হাসপাতালে আনা হয়েছে। আমরা যখন সেখানে পৌঁছাই, তখন জানতে পারি যে তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আরেকজনকে সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে আনা হয়েছিল। তাকেও মৃত ঘোষণা করা হয়েছে।’

Post Views: 198

Continue Reading

Previous: বেলেঘাটার সেলট্যাক্সের বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু এক প্রৌঢ়ের
Next: সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.