Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • উধাও শীতের আমেজ, পারদ চড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

উধাও শীতের আমেজ, পারদ চড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

Online Desk জানুয়ারি 21, 2026
xdf.png

ওঙ্কার ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তুরে হাওয়া। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গে। বুধবার রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকাল এবং সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় দিনের বেলায় শীত কার্যত উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। পাশাপাশি, উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এছাড়া তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় পরপর পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। বৃহস্পতিবার আরও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Continue Reading

Previous: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির চরমপত্রের জবাব বাংলাদেশের ! অযৌক্তিক চাপের অভিযোগ
Next: ডিয়েগো গার্সিয়া নিয়ে ব্রিটেনের সিদ্ধান্তকে ‘বোকামি’ আখ্যা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

itbp.webp

অরুণাচল সীমান্তে চিনের সঙ্গে মুখোমুখি ভারতের বাহিনী! মোতায়েন ‘শৌর্য’ কমান্ডো

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-43.webp

চোরবাগান-কাণ্ডে দ্বিতীয় ঘোষক গ্রেফতার, ধৃতের বাড়ি মণ্ডপ থেকে ৫০ মিটারের মধ্যে

Online Desk অক্টোবর 23, 2026
ied.webp

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের ডেরায় হানা নিরাপত্তা বাহিনীর, উদ্ধার ৬টি আইইডি, বানচাল নাশকতার ছক

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

Untitled.png

হোটেলের মতো বাটার নান বানান ঘরেই, রইল সহজ রেসিপি:

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-42.webp

কংগ্রেসকে ‘পরজীবী’ ও ‘দিমাগি নকশাল’ তোপ মোদীর, রাহুলের ‘লঞ্চ’ নিয়ে কটাক্ষ

Online Desk অক্টোবর 23, 2026
রাশিচক্র.jpg

২৩ অক্টোবর ২০২৬: ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন দৈনিক রাশিফল

Online Desk অক্টোবর 23, 2026
itbp.webp

অরুণাচল সীমান্তে চিনের সঙ্গে মুখোমুখি ভারতের বাহিনী! মোতায়েন ‘শৌর্য’ কমান্ডো

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.