Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোমবারও সারাদিন বৃষ্টির ধারা বজায় থাকবে রাজ্যজুড়ে

সোমবারও সারাদিন বৃষ্টির ধারা বজায় থাকবে রাজ্যজুড়ে

Online Desk জুলাই 14, 2025
ikj.png

ওঙ্কার ডেস্ক: লাগাতার বৃষ্টির সিলসিলা বজায় রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েক দিন একই রকম আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর সেই কারণেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুরের আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে। সোমবারের পর মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলিতে সোমবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের বাকি জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

Post Views: 218

Continue Reading

Previous: ভাঙড়ে তৃণমূল নেতা খুনের চার দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত, ঘটনার পিছনে রাজনীতি, না আক্রোশ ?
Next: ভাঙড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে; রাজ্জাক খুনে গ্রেফতার আরও ৩ জন

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.