Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

Online Desk মার্চ 10, 2025
vic.png

ওঙ্কার ডেস্ক: সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী হবে পারদ। দোল পূর্ণিমার আগে কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রী পেরোতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। মূলত শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান তাদের।
দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্রের উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার দুপুরের পর থেকে জলচ্ছাসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গের কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং ও কালিংপং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। বুধ ও বৃহস্পতিতে দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলা গুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে উত্তরবঙ্গেও বাড়তে পারে তাপমাত্রা। আগামী পাঁচ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে।
কলকাতায় মূলত পরিষ্কার থাকছে আকাশ। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আজ অর্থাৎ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস।

Post Views: 103

Continue Reading

Previous: জনসংখ্যা বাড়াতে নগদ ৫০ হাজার টাকা ঘোষণা সাংসদের
Next: ফের চরিত্র বদল ! কাকাবাবু’তে ফিরছে চেনা সন্তু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.