Skip to content
মে 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মঙ্গলবার রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস

মঙ্গলবার রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস

Online Desk মে 5, 2026
we.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ভোট গণনার পরের দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। ভোররাতে বৃষ্টি হলেও গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। হাওয়া অফিসের জানাচ্ছে, আগামী ৭ তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ।
মঙ্গলবার ঝড়-বৃষ্টি কিছুটা কমলেও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায়। পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, অসম পেরিয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে ঝড়-বৃষ্টি লেগেই রয়েছে বঙ্গে ।
উত্তরবঙ্গের উপরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, মালদহ, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া বলেও হাওয়া অফিসের পূর্বাভাস।

Post Views: 69

Continue Reading

Previous: প্রত্যাবর্তন নয়, গেরুয়ায় পরিবর্তন বাংলার
Next: বাগদানের পর এবার বিয়ের পিঁড়িতে বলি অভিনেত্রী হুমা কুরেশি? জোর চর্চা নেটপাড়ায়

সম্পর্কিত গল্প

mamata-press-meet.jpg

‘আমরা হারিনি, যে লোকভবনে গিয়ে পদত্যাগ করব’, ইস্তফা নিয়ে মুখ খুললেন মমতা

Online Desk মে 5, 2026
tapas-chatterjee.jpg

রাজারহাট-নিউটাউনে পরাজিত তাপস চট্টোপাধ্যায়, কম ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী পীযূষ

Online Desk মে 5, 2026
FotoJet-3.jpg

ফল ঘোষণার পরই ফের ভাঙরে উত্তেজনা! আক্রান্ত তৃণমূল সমর্থক

Online Desk মে 5, 2026

You may have missed

mamata-press-meet.jpg

‘আমরা হারিনি, যে লোকভবনে গিয়ে পদত্যাগ করব’, ইস্তফা নিয়ে মুখ খুললেন মমতা

Online Desk মে 5, 2026
tapas-chatterjee.jpg

রাজারহাট-নিউটাউনে পরাজিত তাপস চট্টোপাধ্যায়, কম ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী পীযূষ

Online Desk মে 5, 2026
FotoJet-3.jpg

ফল ঘোষণার পরই ফের ভাঙরে উত্তেজনা! আক্রান্ত তৃণমূল সমর্থক

Online Desk মে 5, 2026
ed-s.jpg

তৃণমূল জমানায় ইডির তলবে হাজিরা দেননি, কলকাতা পুলিশের সেই ডেপুটি কমিশনার শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কেন্দ্রীয় সংস্থার

Online Desk মে 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.