Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও একসপ্তাহ বৃষ্টির ধারা বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও একসপ্তাহ বৃষ্টির ধারা বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে

Online Desk জুন 20, 2025
we.png

ওঙ্কার ডেস্ক: গত বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে বৃষ্টি চলছে। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারেও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহ পর্যন্ত গরমে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর। তবে পরপর কয়েকদিন বৃষ্টির হওয়ায় বর্তমানে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। এখন কয়েকদিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না, বরং এখনও প্রায় একসপ্তাহ এই বৃষ্টির ধারা বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আগামী ২৫শে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি আবার কোথাও কোথাও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও বৃষ্টির ধারা অব্যাহত। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তরদিনাজপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Post Views: 240

Continue Reading

Previous: চাকরিহারাদের ভাতা নিয়ে অনিশ্চিয়তা ! আদৌ কি পাবেন ? শুক্রবার জানাবে কলকাতা হাইকোর্ট
Next: ইরানে কি আঘাত হানবে ওয়াশিংটন? ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.