Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গরমের অস্বস্তি থেকে মুক্তি, কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে

গরমের অস্বস্তি থেকে মুক্তি, কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Online Desk মার্চ 18, 2025
DTFG.png

ওঙ্কার ডেস্ক: গরমের অস্বস্তি থেকে আপাতত কিছুটা মুক্তি। বুধবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং দমকা হাওয়ায় সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বাড়তে পারে। দু-এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল, সেই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। রবি ও সোমবার কয়েক জায়গায় শিলা বৃষ্টিও হয়েছে। ফলে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের আশঙ্কা নেই। মঙ্গলবার বিকেলে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা আগামী ৭২ ঘণ্টায় স্বাভাবিক বা সামান্য নিচে নামতে পারে।
বুধবার আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে কয়েক জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিঙে ২০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা।
কলকাতায় বৃষ্টির কারণে সকালে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। কাল থেকে অনেকটাই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমান। ফলে শুষ্ক লু-এর মতো গরমের বদলে ঘর্মাক্ত অস্বস্তিকর গরম ফিরতে চলেছে কলকাতায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত দিনের যে কোনও সময় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।

Post Views: 88

Continue Reading

Previous: মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর পথে রওনা দিলেন সুনীতারা
Next: ইডেনের দর্শকদের সামনে নামতে মুখিয়ে নাইটদের প্রোটিয়া পেসার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.