Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পৌষ সংক্রান্তির আগে উত্তুরে হাওয়ার পথে বাধা, ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

পৌষ সংক্রান্তির আগে উত্তুরে হাওয়ার পথে বাধা, ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা

Online Desk জানুয়ারি 9, 2025
weather.jpg

ওঙ্কার ওয়েব ডেস্ক: শীতের খামখেয়ালিপনা অব্যাহত। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই ফের নামল পারদ। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং বুধবারের তাপমাত্রার থেকে প্রায় আড়াই ডিগ্রি কম। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জমিয়ে শীত পড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। শুক্রবার আরও কিছুটা নামতে পারে পারদ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
এই সপ্তাহের শেষের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। যার নেপথ্যে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতর সূত্রের খবর, ১০ জানুয়ারি অর্থাৎ পৌষ সংক্রান্তির আগে উত্তর-শ্চিম ভারতে ঢুকবে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝা। ফলে উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।
সেকারণে সপ্তাহ শেষে রবিবার আবারও চড়তে পারে পারদ। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পঙের পার্বত্য এলাকায়। উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Post Views: 165

Continue Reading

Previous: লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বাড়ছে, প্রাণভয়ে ঘরবাড়ি ছাড়ছেন হাজার হাজার মানুষ
Next: বাংলাদেশে অনুপস্থিত হাসিনা-খালেদা, ঘোলা জলে মাছ ধরতে ইউনুসের সঙ্গে বৈঠকে জামাত নেতা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.