Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আসন্ন বিধানসভা নির্বাচনে ৪,৬৬০ নতুন বুথ, অনুমোদন কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনে ৪,৬৬০ নতুন বুথ, অনুমোদন কমিশনের

Online Desk এপ্রিল 4, 2026
wb-ceo-commission.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে নতুন ৪৬৬০টি সহযোগী বুথ বা অক্সিলিয়ারি বুথের অনুমোদন দিল নির্বাচন কমিশন। মূলত ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন করতে এই পদক্ষেপ নির্বাচন পরিচালক সংস্থার। কমিশন সূত্রের খবর, যেসব বুথে ভোটার ১,২০০-র বেশি রয়েছে, সেখানে ভিড় কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন বুথ তৈরির পাশাপাশি ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরেরও অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যে সমস্ত বুথে সমস্যা ছিল বলে অভিযোগ জমা পড়েছিল সেগুলিকে চিহ্নিত করে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা অনেকটা বেড়েছে। বর্তমানে মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫,৩৭৯টি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দু’দফায়। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট হবে বাকি ১৪২ আসনে। সমস্ত আসনের ভোট গণনা হবে আগামী ৪ মে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও তিন রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গ বাদে বাকি সর্বত্র এক দফাতেই হবে ভোট হবে। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। সমস্ত জায়গার গণনা ৪ মে।

Post Views: 119

Continue Reading

Previous: ৫.৯ স্কেলে কাঁপল আফগান প্রদেশ; কম্পন অনুভূত হল উত্তর ভারতেও
Next: আচমকায় বাড়ির উপর ভেঙ্গে পড়ল বিমান; ব্রাজিলে মর্মান্তিক দুর্ঘনটায় নিহত ৪

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.