Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আচমকায় বাড়ির উপর ভেঙ্গে পড়ল বিমান; ব্রাজিলে মর্মান্তিক দুর্ঘনটায় নিহত ৪

আচমকায় বাড়ির উপর ভেঙ্গে পড়ল বিমান; ব্রাজিলে মর্মান্তিক দুর্ঘনটায় নিহত ৪

Online Desk এপ্রিল 4, 2026
bazil-plane-crash.png

ওঙ্কার ডেস্ক: ব্রাজিলের ছোট্ট শহর ক্যাপাও দ্যা কানোয়া এলাকায় গতকাল হঠাৎ এক ছোট যাত্রীবাহী বিমান একটি বাড়িতে এসে আছড়ে পরে। বাড়িতে ধাক্কা মারার পরই ব্যাপক শব্দে ভয়ানক বিস্ফোরণ ঘটে বিমানটিতে। এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজে সেই মর্মান্তিক দৃশ্য এখন সমাজমাধ্যমে ভাইরাল। জানা গিয়েছে ছোট্ট চ্যাটার প্লেনে দুই পাইলট সহ মোট চার জন উপস্থিত ছিলেন। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় চারজনেরই।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় দমকল বাহিনী এসে উদ্ধার করে দেহ, নেভানো হয় আগুন এবং উদ্ধার করা হয় বিমানটির ব্ল্যাকবক্স। সূত্রের খবর অনুযায়ী সাও পাওলো থেকে পাইলট সহ চারজনকে নিয়ে উড়ান শুরু করে। গন্তব্য কোথায় তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার সময় প্লেনটি ব্রাজিলের উপকূল শহর ক্যাপাও দ্যা কানোয়া এলাকার জনবসতি পুর্ণ অঞ্চলে খুব নিচে দিয়ে উড়ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে বিমানটি খুবই নিচে দিয়ে ওড়ার পর আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ছাদে আছড়ে পরে। সঙ্গে সঙ্গে ব্যাপক শব্দে বিস্ফোরণ ঘটে। ভাগ্যক্রমে দুর্ঘটনার সময়কালে উল্লেখ্য বাড়িতে কেউ ছিলেননা।
দুর্ঘটনার খবর সামনে আসতেই দ্রুত উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী। দমকল বাহিনী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায় প্রথমে এক পাইলট এবং দুই যাত্রীর দেহ উদ্ধার করা হয়। পরে অপর এক পাইলটের দেহ উদ্ধার করা হয়। বিস্ফোরনের তীব্রতার জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানলা ভেঙ্গে যায়। কিন্তু কোন প্রতিবেশী হতাহতের খবর মেলেনি।
ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে প্রশাসন। কি কারণে এমন দুর্ঘটনার শিকার হল বিমানটি তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা হয়েছে ব্ল্যাকবক্স। তদন্তকারী আধিকারক জানিয়েছেন বিমানতিতে একটি মাত্র ইঞ্জিন ছিল। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল সে নিয়ে খোঁজ চালানো হচ্ছে। আবাসিক এলাকায় এত নিচ দিয়ে কেনই বা বিমানটি উড়ছিল সেই নিয়ে থাকছে প্রশ্ন। প্রশাসন জানিয়েছে তদন্তে নেমেছে দল। খুব শীঘ্রই দুর্ঘটনার কারণ সামনে আসবে।

Post Views: 81

Continue Reading

Previous: আসন্ন বিধানসভা নির্বাচনে ৪,৬৬০ নতুন বুথ, অনুমোদন কমিশনের
Next: প্ল্যান ছিল লখনউয়ে প্রানঘাতি হামলার! খবর পেয়ে গ্রেফতার পাক-সন্ত্রাসে যুক্ত ৪ যুবক

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.