Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্ল্যান ছিল লখনউয়ে প্রানঘাতি হামলার! খবর পেয়ে গ্রেফতার পাক-সন্ত্রাসে যুক্ত ৪ যুবক

প্ল্যান ছিল লখনউয়ে প্রানঘাতি হামলার! খবর পেয়ে গ্রেফতার পাক-সন্ত্রাসে যুক্ত ৪ যুবক

Online Desk এপ্রিল 4, 2026
up-terrorism.png

ওঙ্কার ডেস্ক: উত্তর প্রদেশে বড়সড় সন্ত্রাসবাদবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল রাজ্য পুলিশ ও অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতরা একটি সংগঠিত জঙ্গি মডিউলের সদস্য এবং তাদের সঙ্গে পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের সরাসরি যোগাযোগ ছিল। অভিযুক্তদের নামও ছবি প্রকাশ করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতার হওয়া যুবিকের মধ্যে দলের নেতৃত্ব করছিল ২৫ বছরের সাকিব ওরফে ডেভিড। তাঁর সঙ্গে চিল আরবাব, বিকাশ গেহলওয়াত ওরফে রৌনক এবং মাত্র ১৯ বছরের লোকেশ ওরফে পোপলা পণ্ডিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃতদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। সন্দেহজনক যোগাযোগ, আর্থিক লেনদেন এবং চলাফেরার ধরণ বিশ্লেষণ করে অবশেষে নিশ্চিত হওয়া যায় যে তারা নাশকতার ছক কষছে। এরপরই পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই জঙ্গি চক্রটি দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিশেষ করে রেললাইন, সরকারি স্থাপনা এবং জনবহুল এলাকাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল। পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলারদের নির্দেশে তারা কাজ করছিল বলে অভিযোগ। আধুনিক প্রযুক্তি ও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করা হত, যাতে নিরাপত্তা সংস্থার নজর এড়ানো যায়।
ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও সদস্য বা দেশের অন্য কোথাও এর শাখা রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেফতারের মাধ্যমে একটি বড় নাশকতার ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনার পর রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, সময়মতো এই পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

Post Views: 105

Continue Reading

Previous: আচমকায় বাড়ির উপর ভেঙ্গে পড়ল বিমান; ব্রাজিলে মর্মান্তিক দুর্ঘনটায় নিহত ৪
Next: মর্মান্তিক দুর্ঘটনা নাসিকে! জল ভর্তি কুয়োয় গাড়ি পড়ে মৃত্যু ৭ শিশু-সহ একই পরিবারের ৯ জনের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.