Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মর্মান্তিক দুর্ঘটনা নাসিকে! জল ভর্তি কুয়োয় গাড়ি পড়ে মৃত্যু ৭ শিশু-সহ একই পরিবারের ৯ জনের

মর্মান্তিক দুর্ঘটনা নাসিকে! জল ভর্তি কুয়োয় গাড়ি পড়ে মৃত্যু ৭ শিশু-সহ একই পরিবারের ৯ জনের

Online Desk এপ্রিল 4, 2026
car-accident.jpg

ওঙ্কার ডেস্ক: জল ভর্তি কুয়োয় গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল একই পরিবারের নয় জনের। নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের শিবাজিনগরের কাছে। মৃতদের মধ্যে একই পরিবারের পাঁচ জন এবং আরও চার জন আত্মীয় ছিলেন। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি কোচিং ক্লাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই গাড়ির আরোহীররা। সেখান থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। রিপোর্ট অনুসারে, রাত ১০টা নাগাদ শিবাজিনগর এলাকায় একটি কুয়োয় গাড়িটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ, স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে। কুয়োয় জল থাকায় এবং অন্ধকারের কারণে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়।

অবশেষে, একটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কুয়ো থেকে তোলা হয়। গাড়িটি তোলার পর দেখা যায় ছয় পড়ুয়া-সহ গাড়ির নয় জন আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা দিন্দোরি তালুকের ইন্দোর গ্রামের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছে—সুনীল দত্তু দারগোদে, রাখি সুনীল দারগোদে, উষা অনিল দারগোদে, শ্রদ্ধা অনিল দারগোদে এবং শ্রাবণী অনিল দারগোদে। বাকি চার জন তাঁদের আত্মীয়।

Post Views: 104

Continue Reading

Previous: প্ল্যান ছিল লখনউয়ে প্রানঘাতি হামলার! খবর পেয়ে গ্রেফতার পাক-সন্ত্রাসে যুক্ত ৪ যুবক
Next: গোটা শরীরে মোট ৫টি বুলেট নিয়ে নিজে গাড়ি চালিয়ে হাসপাতাল গেলেন আহত ব্যক্তি

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.