Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘নিষ্ফলা’ বৈঠক! সমাধানসূত্র বিশ বাঁও জলে, জুনিয়র ডাক্তারদের অনশন চলবে!

‘নিষ্ফলা’ বৈঠক! সমাধানসূত্র বিশ বাঁও জলে, জুনিয়র ডাক্তারদের অনশন চলবে!

Online Desk অক্টোবর 10, 2024
106.png

নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রায় পৌনে ৩ ঘণ্টা ধরে স্বাস্থ্যভবনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠক শেষে আন্দোলনকারীরা সাফ জানালেন, সরকারের সদিচ্ছা থাকলে তবে তো সমাধান সূত্র বের হবে। আমাদের সহকর্মীরা টানা ১০০ ঘণ্টা ধরে অনশনে রয়েছেন, জল ছাড়া কিছু খাননি অথচ সরকার বলছে, পুজো চলছে, আন্দোলন তুলে নাও। আমরা কথা দিচ্ছি, পুজোর পর সব দাবি পূরণ করব।’ আন্দোলনকারীদের আরও প্রশ্ন, ‘যেখানে ই-মেলের জবাব আসে ৯৬ ঘণ্টা পরে সেখানে কোন ভরসায় মৌখিক আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করব?’ আন্দোলনকারীরা আরও বলেন, “আমরা আশা করেছিলাম, বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বের হবে। কিন্তু আজকের বৈঠকে সদর্থক আলোচনা তো দূরে থাক, প্রশাসনের তরফে লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। ফলে আশাহত হওয়া ছাড়া কিছু জোটেনি।”
তাঁদের বক্তব্য, আসলে যে দাবিতে আন্দোলন তার সমাধান করা নয়, বরং যেন তেন প্রকারেন অনশন কর্মসূচি তুলে দেওয়াটাই ছিল সরকারের প্রধান উদ্দেশ্য। কিন্তু দাবি পূরণ না হলে সেটা যে সম্ভব নয়, তা স্পষ্ট করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
যদিও বৈঠকের পর মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, “রাজ্যের তরফে ইতিমধ্যে সবধরণের দাবি পূরণের চেষ্টা হয়েছে। কিন্তু রাতারাতি সব কিছু একসঙ্গে পূরণ করা তো সম্ভব নয়। আমাদেরও কিছু সময় দিতে হবে। আশা করব, আন্দোলনকারীরাও সদর্থক ভূমিকা পালন করবেন। এদিনও আমরা ওদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেছি।”
প্রশাসনের তরফে বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থর পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি রাজীব কুমার। অন্যদিকে আন্দোলনকারীদের তরফে ২০ জন জুনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ভবন ছেড়ে যাওয়ার আগে জুনিয়র চিকিৎসকরা আরও জানিয়েছেন, অনশন কর্মসূচি যেমন চলছে চলবে, ধর্মতলায় ফিরে ফের বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

Post Views: 211

Continue Reading

Previous: ‘রতন’ হীন ভারত মায়ের কোল
Next: উৎসবের রাতে আলোর সাথে তিলোত্তমার বিচার দাবি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.