Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ এবার বঙ্গে

দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ এবার বঙ্গে

Online Desk জুলাই 22, 2023
MALDA.png

প্রশান্ত দাস,মালদাঃ মণিপুর নয়। এবার খোদ বাংলায়। দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল মালদা জেলায়। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী মালদার বামনগোলা। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। টুইট করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছে পদ্ম শিবির।
অভিযোগ, চোর সন্দেহে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধর করা হয়েছে মালদার বামনগোলায়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। (ভাইরাল ভিডিও’র সত্যতা যাচাই করেন ওঙ্কার বাংলা এবং ONKAR ONLY TROUTH)। বিজেপি জাতীয় মুখপাত্র অমিত মালব্য একটি টুইটে সেই ভিডিও পোস্ট করে লেখেন, গত ১৯শে জুলাই মালদার বামনগোলা পাকুয়াহাটে দুই আদিবাসী মহিলাকে অকথ্য অত্যাচার করা হয়। নগ্ন করে বেধড়ক মারধর করা হয় তাদের। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে বলেও অভিযোগ অমিত মালব্যের। কেন্দ্রীয় বিজেপির আইটি সেলের প্রধান তথা জাতীয় মুখপাত্র অমিত মালব্যেরের প্রশ্ন ভিডিও ভাইরাল হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না?
এই ঘটনা নিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি জানতে চেয়েছেন, এই ঘটনায় কেন নীরব মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন বাংলার নারীরা কী এই ধরনের আচরণের যোগ্য?

Post Views: 76

Continue Reading

Previous: মনিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীকে তোপ প্রিয়াঙ্কার
Next: পেটের জ্বালায় নিষিদ্ধ এলাকায় গিয়ে, কি হল শেষে!

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.