Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইজরাইলের যুদ্ধের কাহিনী শোনালেন, শালবনীর ভাউদি গ্রামের যুবক অনিরুদ্ধ

ইজরাইলের যুদ্ধের কাহিনী শোনালেন, শালবনীর ভাউদি গ্রামের যুবক অনিরুদ্ধ

Online Desk জুন 30, 2025
juhgtu.png

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর : ইজরাইলের যুদ্ধ থেকে বাড়ি ফিরে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সালবনির ভাউদি গ্রামের যুবক অনিরুদ্ধ বেড়া। ভাউদি হাই স্কুলে দাঁড়িয়ে অনিরুদ্ধ বেড়া নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।
তিনি জানিয়েছেন,”এর আগেও ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে। কিন্তু, কোনোটাই ১৩ দিন স্থায়ী হয়নি! যদি, যুদ্ধের প্রথম ৮-৯ দিন আমরা ততোটা ভয় পাইনি। ইসরাইলের প্রতিরক্ষা শক্তির উপর আমাদের ভরসা ছিল। কিন্তু যুদ্ধের ১১তম দিনে অর্থাৎ রবিবার সকালে যখন আমাদের আবাসনের খুব কাছেই একটা মেশিয়াল এসে পড়ল আমরা সত্যি সত্যি ভয় পেয়ে যাই। আমাদের ভাগ্য ভালো ওই দিন থেকেই ভারতীয় দূতাবাস নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে আমাকেও সোমবার সরিয়ে নিয়ে যাওয়া হয়।”

সূত্রের খবর, ভাউদি হাই স্কুল থেকে ৯০% নম্বর পেয়ে মাধ্যমিকে পাস করেছিলেন অনিরুদ্ধ বেড়া। এরপর ২০২২ সালের নভেম্বর মাস থেকে তেল আভিভ বিশ্ববিদ্যালয় ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন তিনি। ইরান ইসরাইলের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারত সরকারের তৎপরতায় অপারেশন সিন্ধুতে অনিরুদ্ধ দেশে ফিরেছেন বলে জানা গেছে। অনিরুদ্ধ আরো জানিয়েছেন,”ইসরাইলে মিসাইল হানা বা যুদ্ধ কোন ব্যাপার নয়! কিন্তু এবারের মত এত ভয়াবহ আকারের যুদ্ধ সে দেশের বাসিন্দারা দেখেননি। তবে আমরা ভাবি নিয়ে এত দ্রুত পরিস্থিতি ঠিক হয়ে যাবে বা যুদ্ধবিরতি ঘোষিত হবে। আগামী দু’সপ্তাহ পরিস্থিতি দেখার পর পুনরায় ইজরায়েলের ফেরার চিন্তা-ভাবনা করব।”

ঘরের ছেলে ঘরে ফিরে আশায় মা-বাবা সহ পরিবারের সকলেই বেশ খুশি। অসীম কুমার ওরফে অনিরুদ্ধের বাবা জানিয়েছেন, “ছেলে বাড়ি ফিরে এসেছে আমরা খুশি। ভারত সরকার এবং ইজরাইলে থাকা ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাই।”
অনিরুদ্ধর মা রাখি বেড়া সাংবাদিকদের জানিয়েছেন, “খুব দুশ্চিন্তায় ছিলাম। ছেলে বাড়ি ফিরে এসেছে খুব খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

Post Views: 343

Continue Reading

Previous: সিটের হাতে এল কসবা কান্ডের মূল অভিযুক্তের জামা-প্যান্ট, ঘটনার সময় যা ছিল মনোজিতের গায়ে
Next: তদন্তে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছে না কসবা কলেজের নির্যাতিতার পরিবার, কলকাতা পুলিশের উপরই রয়েছে পূর্ণ আস্থা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.