Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বিজেপির মর্যাদার লড়াই বালুরঘাট ! কিন্তু হাওয়া কোন দিকে?

বিজেপির মর্যাদার লড়াই বালুরঘাট ! কিন্তু হাওয়া কোন দিকে?

Online Desk মার্চ 27, 2024
777_8.png

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ বালুরঘাট লোকসভা কেন্দ্র এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এই লোকসভার সংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি। নিজের জয় ধরে রাখতে মরিয়া সুকান্ত। সাত সকাল থেকে নেমে পড়েছে প্রচারে।
বুধবার সকাল সকাল প্রচারে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। নিজের ২২ নম্বরে ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। সন্ধ্যা সিনেমা হলের সামনে চায়ের আড্ডার যোগ দেন তিনি। সাধারণ মানুষের সাথে কথা ও জনসংযোগ করেন। পাশাপাশি এলাকার সমস্যাগুলি শনেন তিনি।
সুকান্ত এদিন ওয়ার্ডের প্রতিটি ভোটারদের সাথে মিলিত হন বয়স্ক মানুষ দের পায়ে হাত দিয়ে প্রনাম করেন। উল্লেখ্য বালুরঘাট-র মোট ভোটদাতার সংখ্যা হল ১৪,৩১,৭০৪ জন। এক সময়, বামেদের শক্ত ঘাটি বালুরঘাট। ১৯৭৭ সাল থেকে ২০০৯ এর লোকসভা ভোট পর্যন্ত বাম শরিক Revolutionary Socialist Party ওরফে আরএসপি’র দখলে ছিল এই কেন্দ্র। ২০১৪ তে বালুরঘাট দখল করে তৃণমূল। এই লোকসভা আসনে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। বালুরঘাট, কুমারগঞ্জ, হরিরামপুর, তপন, গঙ্গারামপুর, কুশমণ্ডি ও উত্তর দিনাজপুরের ইটাহার।
বর্তমানে বালুরঘাট আসনে বিজেপির প্রভাব অনেকটাই বেশি৷ তবে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল। মন্ত্রী বিপ্লব মিত্র এবারে তৃণমূল প্রার্থী। গত ২০১৪। লোকসভা নির্বাচনে তৃণমূল তৃণমূলকে হারিয়েছে বলেই তৃণমূলের একাংশের দাবি ছিল। ২০১৯ লোকসভা নির্বাচনে বালুরঘাটে প্রথম পদ্ম পতাকা ওড়িয়ে ছিলেন সুকান্ত মজুমদার। এবার লড়াই ত্রিমূখী হলেও মূল লড়াই তৃণমূল ও বিজেপি। একসময় বামেদের দুর্গ থাকলেও বর্তমানে বামফ্রন্ট প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে।

Post Views: 116

Continue Reading

Previous: আফগানিস্তান ম্যাচ হেরেও বিচলিত নন সুনীলদের হেডস্যার
Next: প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে সন্দেশখালিতে রেখা

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.