Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • রাস্তায় লেখা স্লোগান, ছবি, আলপনা মুছে মারধর প্রতিবাদীদের

রাস্তায় লেখা স্লোগান, ছবি, আলপনা মুছে মারধর প্রতিবাদীদের

Online Desk সেপ্টেম্বর 5, 2024
14.png

সূর্যজ্যোতি পাল, কোচবিহারঃ আরজি কর কান্ডের প্রতিবাদীদের হাতের মোমবাতি নিভিয়ে হামলা! মারধর করার করা হয় প্রতিবাদী শিল্পীদের। মুছে দেওয়া হল রাস্তায় লেখা স্লোগান, ছবি, আলপনা। অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়।

রাত দখলের প্রতিবাদ অনুষ্ঠানে হামলা। রাস্তা থেকে মুছে দেওয়া হল স্লোগান, ছবি, আলপনা। মারধর করা হল প্রতিবাদী আন্দোলনকারী শিল্পীদের। এই ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে কোচবিহার জেলার মাথাভাঙ্গার ঘটনা। মাথাভাঙ্গার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলিদের বেদম প্রহারে আহত হয়েছেন মাথাভাঙ্গা পুরসভার এক আধিকারিক একাধিক জন। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বাংলা জুড়ে।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রতিবাদীদের শায়েস্তা করার নিদান দিয়েছিলেন। আর আজই সেই নিদান অক্ষরে অক্ষরে পালন করলেন তারই দলের নেতা কর্মী সমর্থকরা।
বুধবার সন্ধ্যা থেকেই মাথাভাঙ্গার চৌপথিতে মঞ্চ বেঁধে আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল ভারতীয় গণনাট্য সংস্থা ও পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ। রাতে আচমকা সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা হানা দেয় বলে অভিযোগ। নেতৃত্বে ছিলেন, মাথাভাঙ্গা শহর তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায়। অভিযোগ, প্রতিবাদীদের হাতের মোমবাতি নিভিয়ে দেয় বিশ্বজিৎ। মারতে শুরু করে অনুষ্ঠানের এক উদ্যোক্তা প্রদ্যুত সাহাকে। এরপরই আন্দোলনকারীদের একাংশ তৃণমূল কর্মীদের হাত থেকে উদ্ধার করেন প্রদ্যুতকে। এরপরই তৃণমূল কর্মীরা রাস্তায় আঁকা স্লোগান, ছবি, আলপনা জল দিয়ে মুছে দেন।
ঘটনার পর সেখানে আসেন মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক। যদিও মারধোরের ঘটনা স্বীকার করেননি লক্ষ্যপতি। ঘটনার তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে পোষ্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ঘটনায় যুক্ত থাক্র জন্য ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 77

Continue Reading

Previous: রাত দখল কর্মসূচিতে গ্রেফতার ১৮ জনের মুক্তির দাবিতে বিক্ষোভ
Next: কাজের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ,গ্রেফতার ১৮ জন

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.