Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যপালের রিপোর্ট কার্ডের পালটা জবাব দিল রাজ্য

রাজ্যপালের রিপোর্ট কার্ডের পালটা জবাব দিল রাজ্য

Online Desk এপ্রিল 5, 2024
3.png

নিজেস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের মুখে ফের সংঘাতে রাজ্য বনাম রাজ্যপাল। শুক্রবার রাজ্যের তরফে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রিপোর্ট কার্ডের পালটা জবাব দিল রাজ্য। নবান্নের অভিযোগ ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল।

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে সেই জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার নির্বাচনের আগ মুহূর্তে রাজ্যপালের রিপোর্ট কার্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি। ঘটনার শুরু বেশ কয়েক দিন আগে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র সভা করেছিল বেশ কিছুদিনে আগে। সভাপতি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সভার পরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত হন রজতকিশোর। এই ঘটনার পরই রাজ্যপালের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার সকালে রাজভবনের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। তাতে লেখা ছিল, রাজ্যের শিক্ষামন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নষ্ট হয়েছে। একটি সংবাদ সংস্থা দাবি করে, রাজ্যপাল বোস শিক্ষামন্ত্রী ব্রাত্যকে সরানোর সুপারিশ করেছেন। রাজভবনের তরফে আরও জানানো হয়েছে, এই সমস্ত অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখবে এক সদস্যের তদন্ত কমিটি। কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট কিংবা কলকাতা হাই কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি।

শুক্রবার এই রিপোর্ট কার্ড নিয়ে এদিন পালটা জবাবে রাজ্য জানিয়েছে, ‘রাজ্যপালের রিপোর্ট কার্ড দেখে মনে হচ্ছে যে তিনি আইন মানতে চান না। এবং আদালতের প্রক্রিয়ার জন্য অপেক্ষাও করতে চান না তিনি। বারবার আদালতের তরফে গোটা বিষয়টা দু’তরফের মধ্য কথা বলে মেটানোর পরামর্শ দেওয়া হলেও তা তিনি করেন নি। আর এই ব্যর্থতা রাজ্যপালের। রাজ্যপাল যা বলছেন তা আইন সিদ্ধ নয়।

Post Views: 73

Continue Reading

Previous: নিয়োগের দাবিতে ফের কলকাতার রাজপথে ৭টি চাকরিপ্রার্থীরা সংগঠন
Next: লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.