Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি

Online Desk সেপ্টেম্বর 1, 2024
Untitled.png

তামসী রায় প্রধান, কলকাতাঃ এক বেসকারি সংবাদ চ্যানেলের টক শো অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্যের অভিযোগ বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে। তার মন্তব্য নিয়ে সরব সামাজিক মাধ্যম। ক্ষমা চাওয়ার দাবি করে চিঠি দিয়েছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। আবশেষে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হল কাকলি ঘোষ দস্তিদারকে।

আবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ফেসবুকে পোষ্ট করে তিনি বললেন, ‘‘আমি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। যদি ওই মন্তব্যে কারও আঘাত লেগে থাকে, তাহলে তার জন্য আমি দুঃখিত। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি সব সময়েই মেয়েদের সুরক্ষা এবং অধিকার রক্ষার পক্ষেই কথা বলি।’
প্রসংত, একটি বেসকারি সংবাদ চ্যানেলের টক শো অনুষ্ঠানে করা তৃণমূল সাংসদের মন্তব্য করেন, “কেউ রাতে কাজ করতে করতে বিছানা নেই বলে মাটিতে শুয়ে পড়ছেন এটা ডাক্তাররা ছাড়া আর কেউ করে না। সেটাও আমি পাশ করার ২৫ বছর পরে। ছাত্রীদের কোলে বসিয়ে পাস করানোর চল শুরু হয়েছিল। যাঁর আমি তীব্র নিন্দা করি। ঘৃণা করি। আমার ছেলেরা নিন্দা করেছিল বলে তাঁদের কম নম্বর দেওয়া হয়েছে। তাঁরা আজকে প্রথিতযশা চিকিৎসক। কিন্তু সেই কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার চলটা এখানে এসে দাঁড়াবে, যে উৎকোচ নিয়ে পাস করানো হবে বা কারও থিসিস আটকে রাখা হবে যদি সেই মুখ খুলতে সাহস দেখায়। এটা আমি ভাবতে পারিনি।”
তৃণমূলের বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখা। সংগঠনের অভিযোগ, ‘কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য রুচি বিরুদ্ধ, অসম্মানজনক ও নিন্দনীয়। এই মন্তব্য মহিলা চিকিৎসকদের যোগ্যতা, কঠিন পরিশ্রম ও তাঁদের পেশার দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কাকলির।’ দাবি ওঠে আইএমএ থেকে বহিষ্কার করা হোক কাকলি ঘোষ দস্তিদারকে।

Post Views: 74

Continue Reading

Previous: ট্রাইবেকার আর বাঁচাতে পারলো না বাগানকে, ডুরান্ড পরপর জেতা স্বপ্নই রয়ে গেলো
Next: রাতের অন্ধকারে সাইকেল নিয়ে টহল জলপাইগুড়ির পুলিশ সুপারের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.